
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
১১ নভেম্বর রোজ বুধবার বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম ডিআইজি রংপুর রেঞ্জের সঙ্গে নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডিআইজি নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণের পর রংপুর রেঞ্জ ডিআইজি সঙ্গে মতবিনিময় করেন।
রংপুর রেঞ্জের আওতাধীন নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদায়িত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।