শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
স-ন্ত্রাস ও নৈরা-জ্যের বিরুদ্ধে সুজানগরে বিএনপি’র বিক্ষো/ভ মিছিল ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অ-ভিযান রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হ-ত্যা মামলায় লিমনের মৃ-ত্যুদণ্ড নড়াইলে অজয় কুন্ডু’র নেতৃত্বে সফল অভি-যান তরুণীকে ৪ দিন আট-কে রেখে গ-ণধর্ষণ দুইজন গ্রে-প্তার নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘট-নায় তিন বন্ধুর মৃ-ত্যু এসআরবি-১২ এর দুইটি পৃথক অভি-যানে গরু চু-রি মামলায় ৬ জন আ-সামি গ্রেফতার ও ২টি গরু উদ্ধার ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শো-ভাযাত্রা ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় অ/স্ত্রের মুখে ডাকা/তি : তিন লাখ টাকার মালামাল লু/ট যশোর সীমান্তে বিজিবির অভি-যান: ইয়া-বা ও বিদেশি ম-দসহ আটক ১ আঃলীগের কার্যক্রম নি-ষিদ্ধের দাবীতে ভাঙ্গুড়ায় কৃষক দলের বিক্ষো-ভ ও ম-শাল মিছিল

বেনাপোলে নাশ-কতার পরিকল্পনার অভিযোগে ইউপি সদস্যসহ আ-টক ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

আজিজুল ইসলামঃ  যশোরের বেনাপোল পৌর এলাকায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— হাসান মাহমুদ প্রিন্স (মেম্বার), ইজাজ আহম্মেদ, আব্দুর রহমান মিলন ও মশিউর রহমান। তারা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য এবং জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin