শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জ-রিমানা মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ গোদাগাড়ীতে পদ্মায় অ-স্তিত্ব সংকটে ইলিশ বাঘাইড় ফলি পাঙ্গাস রিঠা ঝাঁকে ঝাঁকে ধ-রা পড়ছে সাংবদিকতা এক সময়ে ছিল সত্য প্রকাশের সাহসী মাধ্যম এখন নেতার ব্যক্তিগত মুখপাত্র ঘাগড়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে চেয়ারম্যান হতে চান মামুন মন্ডল বরিশালে জাহাজের ধা-ক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি *জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম বরিশালের বাবুগঞ্জে এবার নারী ভু-য়া চিকিৎসকের সন্ধান, দেড় লাখ টাকা জ-রিমানা

এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ। সভায় স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভাস্থল সরগরম হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিলাইপাড় পুরান বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মো. সাইফুল ইসলাম।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ বলেন, বাংলাবাজার ইউনিয়নের মানুষ তাঁর আপনজন। এ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। সবার সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান।

তিনি বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ নানা ভোগান্তির মধ্যে দিন কাটান। এসব ভোগান্তি নিরসন এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। জনগণের রায় পেলে তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আব্দুল আজিজ আরও বলেন, নির্বাচন সামনে রেখে নয়, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার মানুষের পাশে আছেন। ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং হতদরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। এসব জনকল্যাণমূলক কাজে ব্যক্তিগত তহবিল থেকে নিয়মিত অনুদান দিয়ে সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

বক্তব্যে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ভূয়সী প্রশংসা করেন আব্দুল আজিজ। তিনি বলেন, জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন এ জনপদের মানুষের আস্থা ও ভালোবাসার নাম। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁর আন্তরিকতা ও দূরদর্শী নেতৃত্ব মানুষকে আশাবাদী করে তুলেছে। নির্বাচিত হলে তাঁর হাত ধরে বাংলাবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে ঘোষণা দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আলী মিয়া, জাকির হোসেন, মজিব মাস্টার, মোস্তফা গাজী, শাহিন, মোশারফ, হারিছ গাজী ও আশরাফ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় চিলাইপাড় গ্রামবাসী আব্দুল আজিজের প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin