সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাতবো-মা তৈরির সময় বি-স্ফোরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নদী বেষ্ঠিত বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার দুপুরে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রমতে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে একটি ঘরে বসে ছয় যুবক হাতবোমা তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণে সবাই আহত হন। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উত্তর বালিয়াতলী গ্রামের দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২২) এবং বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে সালমান (২১)। অন্য চারজনের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর আহতদের স্বজন ও সহযোগীরা অত্যন্ত গোপনে চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সন্দেহ এড়াতে আহতদের ঢাকার ৩-৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র কোন এক প্রার্থীর পক্ষে এসব বোমা তৈরি করছিলো। অপর একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য ধরে রাখতে ও প্রতিপক্ষকে ঠেকাতে তারা হাতবোমা, ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করছে।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ উত্তর বালিয়াতলী এলাকা পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ এ বিষয়ে তথ্য দিচ্ছেন না। আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে এবং তাঁদের সন্ধান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin