মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

পটিয়ায় জমি বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপি-য়ে জ-খম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

​ পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।

​চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

​জানা যায়, রশিদাবাদ গ্রামের আমির হোসেনের পরিবারের সাথে একই এলাকার প্রভাবশালী আবুল বশর ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও কোন্দল চলে আসছিল। এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

​পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে কামরুল হাসানের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় । এ সময় ভাঙচুরে বাধা দিতে গেলে স্থানীয় ব্যবসায়ী মো. শাহাদাত হোসেনের ওপর তারা চড়াও হয়। একপর্যায়ে দা দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।

​ঘটনার বিবরণ জানিয়ে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে আহত ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পটিয়া থানার ডিউটি অফিসার এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমির বিরোধের জের ধরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin