মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যা-ম্প সৌদি আরবে কাল‌কি‌নির যুবকের মৃ-ত্যু: ছেলের লা-শ দেশে ফেরা-তে পরিবারের আ-হাজারী নলডাঙ্গায় অবৈ-ধ করাত-কল পরিচালনা ও রাস্তা প্রতিব-ন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জ-রিমানা পুলিশ ট্রেইনি রি-ক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ নীলফামারী জেলার তৃতীয় দিনের কার্য-ক্রম সম্পন্ন গুরুদাসপুরে পুরোদমে চলছে রবি শষ্য চাষের প্রস্তুতি চাহিদামত রাসা-য়নিক সার না পেয়ে কৃষক চি-ন্তিত বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা

পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও সাদাছড়ি বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১১৪ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, হায়াতুন আলম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন রনকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সাদাছড়ির গুরুত্ব, নিরাপদ চলাচলের অধিকার, আত্মনির্ভরশীলতা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুল সিলেবাস থিয়েটারের আওতায় ‘সাদাছড়ির গল্প’ শীর্ষক নাটক প্রদর্শনী। সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন থিয়েটার ক্লাব। নাটকের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনসংগ্রাম, তাঁদের সক্ষমতা, আত্মবিশ্বাস এবং সামাজিক প্রতিবন্ধকতা তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো মানুষের সম্ভাবনা ও সক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাঁদের প্রতি সহানুভূতির পাশাপাশি সম্মান, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। তবে শুধু সাদাছড়ি বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না; তাঁদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত, সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্ভাবনাময় ও সক্ষম নাগরিক হিসেবে দেখতে হবে। তাঁদের নিরাপদ চলাচল, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং তাঁদের প্রতি বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin