শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছু-রিকাঘাত অবস্থা আশ-ঙ্কাজনক।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর, ২০২৬) ভোর অনুমান ৪টা ৫০ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলাম (৫০) চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যথারীতি মসজিদে আজান দেওয়া শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। তবে আজান চলাকালীন হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা দ্রুত মসজিদে ছুটে গিয়ে দেখেন, মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে গেছে।

ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠান। সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ভিকটিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin