শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে- এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View

এম এ আলিম রিপন,সুজানগর : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন, শিক্ষকদের হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষক সমাজকে তাদের পেশাগত নৈতিকতা, আদর্শ এবং দায়িত্বশীলতা পুনরুজ্জীবিত করতে হবে এবং শিক্ষকদের লেজুড়বৃত্তিক ও দলীয় রাজনীতির বাইরে থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। সোমবার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন শিক্ষকদের ক্লাসে ও সমাজে নিজেদের সততা, নিষ্ঠা ও উন্নত আচরণের মাধ্যমে শিক্ষার্থীর কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে নিজেদের দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজের নির্মাতা হিসেবে প্রমাণ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে এমপি সেলিম রেজা হাবিব বলেন, শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। শিক্ষকতা হচ্ছে মহান ও একটি মর্যাদাপূর্ণ পেশা জানিয়ে তিনি বলেন, এখনো সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে। পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে শিক্ষকতাকে মর্যাদার চোখে দেখা হয়। পৃথিবীতে মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানবসম্পদ বির্নিমাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর। শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও নৈতিকতা সৃষ্টি করে। যার ফলে একজন শিক্ষার্থী সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয়। সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন । বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আখতার। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, প্রাক্তন অধ্যক্ষ নাদের হোসেন, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবলী ইমরান, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহতাব উদ্দিন ও চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। পরে এমপি সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সুজানগর পৌর শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin