শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

‎ধোপাজান চলতি নদীতে পুলিশের বিশেষ অ-ভিযানে ১টি বালু ভর্তি নৌকা আ-টক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১৮ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎
‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ইজারা বিহীন ধোপাজান  চলতি নদীতে অভিযান পরিচালনা করে বালু ভর্তি ১টি ইঞ্জিনবাহী নৌকা আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ৪অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ইজারা বিহীন ধোপাজান চলতি নদীতে  ডিউটিরত  অবস্থায় সংবাদ পান ডলুরা বিজিবি ক্যাম্পের পাশে বালু খেকোরা বালু উত্তোলন করে নৌকা লোড করে নিয়ে যাচ্ছে ।
‎এসময় রাত্রীকালীন নদী-১ ডিউটিতে থাকাকালীন পুলিশ রাত অনুমান সাড়ে ৩টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ধোপাজান চলতি নদী হইতে একটি বালু বোঝাই নৌকা অবৈধভাবে বালু উত্তোলন করে নদী পথে আসছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম কে বিষয়টি অবগত করা হলে অফিসার ইনচার্জ রতন সেখের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্সসহ নৌকাটিকে ধাওয়া করেন পুলিশ সদস্যরা।
‎পুলিশ নৌকাটিকে থামার জন্য সিগনাল দিলে বালু ভর্তি নৌকাটি না থেমে  সুরমা নদীর দিকে দ্রুত বেগে ১টি নৌকা চলে যায়। পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় স্পীড বোট যোগে নৌকাটি ধাওয়া করে। পরে সুরমা ইউ/পির অন্তর্গত হুরারকান্দা সাকিনস্থ অস্থায়ী পুলিশ চেকপোষ্ট সংলগ্ন ধোপাজান চলতি নদীর পূর্ব পাড়ে বালু বোঝাই নৌকা রেখে  আসামীরা পালিয়ে যায়।  অফিসার ইনচার্জকে উক্ত ঘটনার বিষয়ে জানালে তিনি থানা এলাকার রাত্রীকালীন মোবাইল-১ ডিউটিতে নিয়োজিত পিএসআই (নিরস্ত্র) আমিনুর ইসলামকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে প্রেরণ করলে  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পলাতক আসামীদের ফেলে যাওয়া ১টি কালো রংয়ের পুরাতন ইঞ্জিন চালিত বালুভর্তি কাঠ বডি নৌকা আটক করেন।
‎আটককৃত বালু বোঝাই কাঠ বডি নৌকা জব্দ তালিকামূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। জানা যায় পলাতক আসামীরা ধোপাজান চলতি নদী থেকে অবৈধ ড্রেজারের মাধমে অবৈধভাবে বালু উত্তোলন করে কথিত বালু ব্যবসায়ীদের নিকট বালু বিক্র করে।  তারা ধোপাজান চলতি নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করে। ধোপাজান নদীর পাড়সহ আশপাশ এলাকার নদীর গতিপথ ও নদীরপাড় মারাত্মকভাবে নষ্ট করে।  বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ১৫(১) ধারার অপরাধ করায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সদর থানায় ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩ জনের বিরুদ্ধে ১টি মামলা রুজু করা হয়। পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।##
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin