শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

সুজানগরে শ-ত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নি-ধনের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View

এম এ আলিম রিপন,সুজানগর:পাবনার সুজানগর পৌরসভার চরমানিকদীরে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।শনিবার ভোর রাতের কোন এক সময় সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকায় চার বিঘা জমিতে খনন করা দুটি পুকুরে এ মাছ নিধনের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা অভিযোগ করে জানান,বাড়ির পার্শ্ববর্তী চার বিঘা আয়োতনের দুটি পুকুর মন্জু মন্ডলের থেকে বছরে ৭০ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা ।কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।এতে পুকুরে থাকা মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।এর আনুমানিক মূল্য ১০ লাক্ষাধিক টাকা।এ সময় ক্ষতিগ্রস্ত দুই মৎস্য চাষি আরো বলেন,স্থানীয় ব্র‍্যাক অফিস থেকে কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছি।আমাদের পথে বসিয়ে দিল, আমাদের বঁাচার আর কোনো অবলম্বনই থাকলো না।প্রতিবেশিরা জানান, শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন।সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগান। যারা এ কাজ করেছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, মৎস্য চাষির অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin