সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদ-ক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর চাকলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দূর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল শনিবার সকালে আলমপুর চাকলা গ্রামের লিটন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin