শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

বরিশালে ৯০ কেজি গাঁজাসহ একজন গ্রে-প্তার, পিকআপ জ-ব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

পিকআপভ্যানে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে বরিশালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে গেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত বারোটা থেকে শনিবার রাত একটা পর্যন্ত বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের কাছে থাকা তিনজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অভিযানকারী দল তাদের পিছু ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতর স্বীকারোক্তিমতে পিকআপভ্যানের পেছনের তলায় বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০টি পলিথিনের পোটলা থেকে তিন কেজি করে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আটককৃতর স্বীকারোক্তিমতে পালিয়ে যাওয়া অন্য দুইজন হলো-নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) এবং রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin