শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে টমেটো,বেগুন,ভূট্টা,চিনা বাদাম,পটল,করলা,সূর্যমূখি হয়ে উঠবে অন্যতম অর্থকরী ফসল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৮ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীসহ, চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চের জেলার উপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীর বুকে জেগে ওঠা অসংখ্য চরগুলো, সূয্যমূখি,
টমেটো, বেগুন, ভূট্টা, চিনা বাদাম, কাউন, পটল, করলা, সরিষা, রাই, চিনা, সূর্যমুখী, লালমি, শষা, খিরা শাক, সবজি হয়ে উঠবে অন্যতম অর্থকরী ফসল। এসব এলাকার আবহাওয়া ও জলবায়ু ফসল চাষের জন্য বেশ উপযোগি বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

ওই সব সোনার ফসল ফসল ভাগ্য বদলানোর চেষ্টা করছেন চরাঞ্চলের কৃষকরা। প্রতিটি চরেই ফলন ভালো হওয়ায় অত্যন্ত দামি এই সব শস্য নিয়ে রঙিন স্বপ্ন দেখছেন তারা। সঠিক দিক নির্দেশনা, পরামর্শ ও প্রশিক্ষন পেলে চরাঞ্চলে চাষে ভাগ্য বদলে যাবে কৃষকদের। ওই সব শস্য হয়ে উঠবে চরাঞ্চলের অন্যতম অর্থনৈতিক ফসল। নদীর পলিমাটি খুবই শক্তিশালী সার ছাড়াই অথবা অল্প সারে বেশী ফলন পাওয়া সম্ভাব।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপ-পরিচালক মোস্তেফা কামাল হোসেন কে একাধিকবার মোবাইল করে রিসিভ না করাই বক্তব্য পাওয়া সম্ভাব হয় নি।
চরআষাড়িয়াদহ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মোবাইল করে রিসিভ না করাই বক্তব্য পাওয়া সম্ভাব হয় নি।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়াসহ উত্তরাঞ্চের জেলার প্রতিটি জেলার উপর দিয়ে বয়ে গেছে, বৃহৎ নদী পদ্মা, মহানন্দা, পাগলা, যুমনা নদী। প্রতি বছর এসব নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে বসত বাড়িসহ হাজার হাজার হেক্টর ফসলি জমি। নদী তীরবর্তী লোকজন নদী ভাঙ্গন ও বন্যার ছোবলে প্রতি বছর নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে। একদিকে যেমন, নদীর তীব্র স্রোতে প্রতিবছর উজান থেকে পলি মাটি জমে নদীর ভাটি অঞ্চল ভরাট হয়ে আসছে। তেমনি নদীর প্রতিবছর নদীর গতিপথ পরিবর্তনের ফলে নদীর বুক চিরে যেগে উঠছে অসংখ্য চর। পলি মিশ্রিত এসব চর রবিশস্যের জন্য বেশ উপযোগি হওয়ায় এখন নদী পাড়ের লোকজন এসব চরকে ঘিরেই নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন।

মরন বাঁধ ফারাক্কার কারনে গত পঞ্চাশ বছরে নদীর তলদেশ ভরাট হয়ে বালুচরের উচ্চতা বেড়েছে আঠারো মিটার। বর্ষা মৌওসুমে মাস তিনেকের জন্য নদীতে পানি থাকলেও বছরের নয় মাসজুড়েই তলানিতে থাকছে পানি। পদ্মা ও মহানন্দা নদী মরা খালের রূপ নিয়ে বয়ে যাচ্ছে এক সময়ের প্রমত্ত পদ্মা। পদ্মা মরে যাবার সাথে সাথে শাখা প্রশাখা নদ নদী বড়াল, মরা বড়াল, মুছাখান, ইছামতি, ধলাই, হুড়া সাগর, চিকনাই, গড়াই, মাথাভাঙ্গা, ভৈরব, নবগঙ্গা, চিত্রা, বেতা কালিকুমার, হরিহর, কালিগঙ্গা, কাজল, হিসনা, সাগরখালি, চন্দনা, কপোতাক্ষ, বেলাবতসহ পঁচিশটি নদ-নদীর অস্তিত্ব প্রায় বিলীন।

ফারাক্কা ছাড়াও আরো বেশ কটি নদীতে ভারত বাঁধ দিয়েছে। এরমধ্যে রয়েছে তিস্তা, মহানন্দা, করতোয়া, আত্রাই ও ধরলা। এসব নদীতে বাঁধ দেয়ার ফলে এ নদ-নদী ছাড়াও এর শাখা উপশাখাগুলো অস্তিত্ব হারানোর পথে। মরণ বাঁধ ফারাক্কা করণে নদী মরে গেলেও ওই সব জেগে উঠা চরে স্বপ্নের জাল বুনছে কৃষকগণ।

বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া জেলার বিভিন্ন চর এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মার বুক চিরে জেগে উঠেছে অসংখ্য চর। এসব চরে পলি মিশ্রিত শক্তিশালী মাটি রয়েছে। এসব চরের অধিকাংশতেই এখন সবুজের সমারোহ। সর্বগ্রাসী নদীর বুক চিরে জেগে ওঠা রুপালী চরগুলো এখন সবুজে সবুজে ছেয়ে গেছে। চাষ করা হচ্ছে হচ্ছে ফুল কপি, ওল কপি, পাতা কপি, টমেটো, পটল, করলা, লালমী, শসা, খিরা, ভূট্টা, ধনে, চিনা বাদাম, কাউন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, সহ বিভিন্ন ধরনের ফসল ও রবিশস্য।

চরাঞ্চলের একাধিক কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বাদাম এবং কাউন চাষ অত্যন্ত সহজ, খরচ কম এবং ঝামেলা নেই। বন্যায় তিস্তার চরগুলোতে পলিমাটি জমে থাকায় এগুলো বাদাম, কাউন, তরমুজ, মিষ্টিকুমড়া সহ অন্যান্য রবিশস্যের জন্য বেশ উপযোগি হয়েছে। তাই এসব চরাঞ্চলসহ নদী তীরবর্তী জমিগুলোতে অন্যান্য রবিশস্যের পাশাপাশি কাউন ও বাদামের ফলন ভালো এবং তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় কৃষকরা টমেটো, পটল, করোলা, মিষ্টি কুমড়া, বাদাম ও কাউন চাষে ঝুঁকছেন বেশি। কৃষকরা জানান, সরকারী কৃষি বিভাগ থেকে এ অঞ্চলের কৃষক ও চাষীদের প্রশিক্ষণ ও পরামর্শসহ প্রয়োজনীয় উপকরণ প্রদানের ব্যবস্থা করা হলে বৃহত্তর রাজশাহীসহ উত্তরাঞ্চের চরাঞ্চলগুলোই হবে কৃষি অর্থনীতির অন্যতম সহায়ক।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ বলেন, উপজেলার পদ্মার জেগে ওঠা চরাঞ্চল কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। নদীর পানি সরে নতুন জেগে ওঠা এসব চরের পলি ও বেলে দোআঁশ মাটি বিভিন্ন ধরনের ফসল চাষের জন্য উপযোগী। ইতোমধ্যে চরাঞ্চলে চিনাবাদাম, পটল, করলা, ভুট্টা, বেগুন, মসুর, কলাই, মটর, ঝিঙাসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। সঠিক প্রযুক্তি ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে আরও বহুমুখী ফসল উৎপাদনের সুযোগ রয়েছে।

চরাঞ্চলে মৌসুম ও মাটির ধরন বিবেচনায় চিনাবাদাম, ভুট্টা, মসুর, খেসারি, মুগ, কলাই, মটর, তিল, সূর্যমুখী, বিভিন্ন ধরনের সবজি ও অন্যান্য স্বল্পমেয়াদি ফসলের আবাদ সম্প্রসারণ করা সম্ভব। একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে চরাঞ্চলের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে।

চরাঞ্চলের কৃষি শুধু স্থানীয় মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণেই ভূমিকা রাখবে না, বরং কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় বাজারের প্রসার এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে পতিত ও অনাবাদি চরজমি উৎপাদনের আওতায় আনা গেলে দেশের মোট কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমদানি নির্ভরতা কমাতে সহায়তা করবে।

তবে চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করতে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চরভেদে মাটির বৈশিষ্ট্য, বন্যা ও নদীভাঙনের ঝুঁকি, ফসলের জাত নির্বাচন, বীজ সংরক্ষণ, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন, নিরাপদ ও আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফসল সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রয়োজন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব বিষয়ে কৃষকদের পরামর্শ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।

চরাঞ্চলকে ঘিরে সরকারের যে উন্নয়ন ভাবনা ও স্বপ্ন রয়েছে, তার বাস্তবায়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একসময় যে চর ছিল অনাবাদি বা অনিশ্চিত জীবিকার ক্ষেত্র, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সেটিকে উৎপাদনশীল কৃষি অঞ্চলে পরিণত করা সম্ভব। আমরা চাই, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সহায়তার সমন্বয়ে গোদাগাড়ীর চরাঞ্চল একটি সমৃদ্ধ কৃষি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। এতে চরবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তায়ও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর শুধু চর অঞ্চলে ১ হাজার ২ শ টমেটো, সরিষা, কলাই, পটল, করলা, ভূট্টা, সূয্যমূখি, চিনাবাদাম, চিনা, মুসরীসহ বিভিন্ন চাষ হয়ে ছিল। কৃষকগণ ভাল ফলন পেয়েছিলেন। চলতি মৌসুমে এখানে আরও বেশী বিভিন্ন ফসল চাষ করবেন বল জানান কৃষকগণ।

সরিষা, রাই, তিল তেল জাতীয় ফসল। বেলে, দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতে ভালো ফলন হয়। তাই নদীগুলির চরে নদীর চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকাগুলোতে বেশী করে ফসল চাষ করা সম্ভাব হচ্ছে।

চরে পটল, করলা, বেগুন, সরিষা, ভূট্টা, চিনাবাদাম, সূর্যমূখি প্রভূতি চাষের ব্যপারে জোহরুল ইসলাম, মনিরুল কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে মৌসুমের শুরুতে টমেটো, বেগুন, চিনাবাদাম চাষের প্রস্তুতি গ্রহন করেছেন।

পলি মিশ্রিত এসব চরে এখন চাষাবাদ করা হচ্ছে নানা প্রজাতির ফসল। বিশেষ করে ভুট্টা, টমেটো, বাদাম, তরমুজ, আলু, বেগুন, মরিচ, পিঁয়াজ, রসুন, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এবং পাটসহ বিভিন্ন শাকসবজি ও রবিশস্য চাষ করা হচ্ছে। সর্বনাশা নদীর বুক চিরে জেগে ওঠা চরগুলো চরাঞ্চলের ভুমিহীন মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফুটিয়ে তুলেছে।

সবজি ক্ষেত পরিচর্যারত কৃষক আব্দুল হাকিম সাথে কথা হলে তিনি জানান, গত বছর তিনি ৪ বিঘা জমিতে টমেটো, বেগুন, ভূট্টা, বাদাম চাষ করেছিলেন। দাম ও ফলন ভালই পেয়েছিলেন।

তিনি জানান, অল্প পরিশ্রমে অল্প খরচে বেশ ভালো ফলন পাওয়ায় গত বারের চেয়ে এবছর দ্বিগুণ জমিতে দ্বিগুন পরিমান জমিতে বিভিন্ন ফসল চাষ করবেন।

কৃষকদের দাবী, নদী তীরবর্তী এবং চরাঞ্চলের কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হলে তারা বাদাম চাষে আরও বেশি আগ্রহী এবং পারদর্শী হবে। আর এতে করে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। পাশাপাশি দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin