শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পীরগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর উদ্ভাবন নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে ভাদুয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডলের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনুর ইসলাম, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, ভাদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা উম্মে হাবিবা, গুডনেইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, শিক্ষার্থী আসিফ, নিপুন রায় সহ আরো অনেকে।
বিজ্ঞান ​মেলার স্টলগুলো ঘুরে দেখা যায় খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার কার্বন পরিশোধন, বায়ো ডিজেল, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থাপনা, সোলার সিস্টেম, কালো ধোয়া বিশুদ্ধ করণ, আধুনিক অগ্নিকাণ্ড নির্বাপক মেশিনের মতো আধুনিক সব প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা। পরে মেলায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin