শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

গোপালগঞ্জ জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এই কাবাডি খেলায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে গোপালগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার ০৫টি পুরুষ দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত ফাইনাল খেলায় জেলা পর্যায়ে কাশিয়ানী থানা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং গোপালগঞ্জ সদর থানা কাবাডি দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং জেলা পিবিআই পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল)
নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) হাসানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কবির দারা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ ও গোপালগঞ্জ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin