শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ভাঙ্গুড়ায় জিয়াউর রহমানের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন বিশিষ্ট দুগ্ধ ব্যবসায়ী ও দলিল লেখক মোঃ জিয়াউর রহমান।
আজ সন্ধ্যায় রাঙ্গালিয়া জিন্নাহ মার্কেটে দলীয় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার সুধী সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।
মোঃ জিয়াউর রহমান পার ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গা লিয়া গ্রামের প্রবীণ শিক্ষাবিদ আখের উদ্দিন মাস্টারের তৃতীয় ছেলে এবং পার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।
অনুষ্ঠানে জিয়াউর রহমান বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং পার ভাঙ্গুড়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। অবহেলিত মানুষের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও জানান, এলাকার সুধীজন, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের বিপুল সমর্থন ও অনুরোধে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে পার ভাঙ্গুড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
আনুষ্ঠানিক এই প্রার্থিতা ঘোষণার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে জিয়াউর রহমানের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin