সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন

‎পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মান-ববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭৬ Time View

‎পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

‎খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১লা অক্টোবর বৃহস্পতিবার সকালে কপিলমুনি বাজারে মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

‎এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও কপিলমুনি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কপিলমুনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিদ গাজী, বিশিষ্ট ব্যাসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান কপিলমুনি ব্লাড ব্যাংকের ক্রিয়া সম্পাদক জলিল বিশ্বাস, সাউন্ড ব্যাবসায়ী ইমরান গাজী ।

‎বক্তারা বলেন, দেশের সব জায়গায় ঔষধ ব্যাবসায়ীরা জনগণের কথা চিন্তা করে শতকরা ১০ থেকে ১২ ছাড় দেয়। কপিলমুনিতেও সেটা চলমান ছিল। কিন্তু দেশে নির্বাচিত সরকারের পর থেকে সব ব্যাবসায়ীরা একজোট হয়ে সেই ১০ ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছেন। বক্তারা আরো বলেন, দেশের সব শ্রেণীর পেশার মানুষ কোন কোন ভাবেই তাদের পরিবারের কারোর না কারোর জন্য ঔষধ ক্রয় করে থাকেন। তাই দেশের বিভিন্ন জায়গার ন্যায় কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীদের কাছে ১০ পার্সেন্ট ছাড় দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন যদি মানবিক কাজে ঔষধ ব্যাবসায়ীরা সাড়া না দেয় তাহলে আমরা আগামীতে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার সব শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin