শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

কেশবপুরে সরকারি খাল দ-খলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধিহ
যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও পানি নিষ্কাশনের পথ দখল করে রাখা ঘেরের বেড়ি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হারিয়ার গোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সাতক্ষীরা জেলার তালা উপজেলা শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রাখায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি ওঠে। এলাকাবাসীর দাবি, এর ফলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ এবং পরবর্তী সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

^অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে অভিযান চালিয়ে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করেq। এ সময় ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার-ভিডিপি সদস্য, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin