রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

তারাগঞ্জে টায়ার পু/ড়িয়ে তেল তৈরি: কারখানাকে ১ লাখ টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৬ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় টায়ার পুড়িয়ে বিশেষ ধরনের তেল (বিটমিন) উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৮ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খিয়ারজুম্মা নামক স্থানে অবস্থিত ‘এ আর গ্রে অয়েল কোম্পানি’ নামের ওই কারখানায় টায়ার পুড়িয়ে তেল তৈরির মাধ্যমে ভয়াবহ পরিবেশ দূষণ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।অভিযানকালে কারখানটিতে ভয়াবহ পরিবেশ দূষণের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় পরিবেশের ক্ষতি করার অপরাধে কারখানার প্রতিনিধি মোঃ রাজু আহমেদকে (৪২) এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনীর মৃত শামীমের পুত্র।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ নং ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin