শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার জমিজমা নিয়ে বিরো-ধের জেরে ছোট ভাইয়ের কো-পে বড় ভাই নিহ-ত ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পা-চারকারী আ-টক, জ-ব্দ প্রাইভেট কার লালমোহনে মেম্বার প্রার্থী সালাউদ্দিনের সমর্থনে ম-তবিনিময় সভা দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট

শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজে যাওয়ার পথে ২৬ বছর বয়সী এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়েরের ৩ দিনের মাথায় গত সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নিজ বাড়ির পাশ থেকে ধর্ষক ওমর আলী (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃত ওমর আলী শাজাহানপুর উপজেলার বেতগাড়ী মন্ডল পাড়া গ্রামের নুর আলমের ছেলে । মামলার এজাহার সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার বেতগাড়ী কোনাপাড়া গ্রামের গৃহবধূ (২৬)পার্শ্ববর্তী সুজাবাদ এলাকায় অবস্থিত তামিম ফ্যাক্টরীতে নারী শ্রমিক হিসেবে কর্মরত । কারখানায় কাজ করার জন্য তিনি প্রতিদিন ভোর ৫ টার দিকে বাড়ি থেকে বের হন । এক পর্যায়ে গত ১৯ নভেম্বর কারখানায় যাওয়ার উদ্দেশ্য তিনি ভোর ৫ টার দিকে শাজাহানপুর থানাধীন বেতগাড়ী গ্রামস্হ এনজিও সংস্হা ‘ ব্যুরো বাংলাদেশ ‘অফিসের পিছনের রাস্তায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা ওমর আলী (২৮)দৌড়ে এসে ওই নারী শ্রমিক (২৬) কে ঝাপটে ধরে এবং গলায় বার্মিজ চাকু ঠেকিয়ে কোলে করে ঘাসের জমির মধ্যে নিয়ে যায় । সেখানে চাকুর মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে । সেই সাথে এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় ওমর আলী । ঘটনার পরদিন ২০ নভেম্বর ওই নারী শ্রমিক বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন । ধর্ষক ওমর আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপপরিদর্শক( এস আই) মইনুল ইসলাম জানান,ইতিমধ্যে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গ্রেফতারকৃত ওমর আলী কে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin