
মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে এম খান লিমিটেডের বৃত্তি পরীক্ষা। শুক্রবার সকালে নলছিটি মার্চেন্টস্ স্কুল কেন্দ্রে শুরু হওয়া পরীক্ষায় এ বছর উপজেলার ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বেসরকারিভাবে নলছিটি গত ২০ বছর ধরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।পাঁচটি বিষয়ের উপর দুই দিনব্যাপি পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের মেধা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে।
শুক্রবার সকালে বৃত্তি পরীক্ষার প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রতিক কুমার কুন্ডু,বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.মাহফুজ খান, ব্যবস্থাপনা পরিচালক সানজিদা মাহফুজ। প্রতিবছরই এ উপজেলায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এম খান বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা শেষে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক মনিরুজ্জামান।
২০০৫ সন থেকে নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও এম খান লিমিটেডের কর্নধার মো.মাহফুজ খান ব্যক্তি উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছেন। বেসরকারিভাবে বৃত্তি চালু থাকায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা।