বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মা-নববন্ধন প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলবাড়িয়ার সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনকে নিয়ে ষ/ড়যন্ত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০৬ Time View

চীফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশলে ষড়যন্ত্র করা হয়েছে বলে জানিয়ে প্রচারিত একটি পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে| এক বিবৃতিতে শাহীনুর মল্লিক জীবন বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে জুয়ার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে| তিনি দাবি করেন, প্রচারিত ছবিতে তাকে দেখানো হলেও সেটি বিকৃত, সম্পাদিত বা কৃত্রিমভাবে ˆতরি করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই|তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি ¯^ার্থাšে^ষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে| এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি|”শাহীনুর মল্লিক জীবন সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য| একই সঙ্গে তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান| ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক-আখতারুল আলম ফারুককে উক্ত ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করিলে তিনি বলেন- শাহীনুর মল্লিক জীবন ছাত্রদলের রাজনীতি থেকে সক্রিয়ভাবে আজ ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত কর্মকান্ড পরিচালনা করে আসছেন এবং আসন্ন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাচন প্রার্থী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করবেন আশাবাদ ব্যক্ত করেন| তার এহেন ভাল কর্মকান্ডে ঈর্ষান্নীত হয়ে তার প্রতিপক্ষ লোকজন সামাজিক ভাবে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মানহানীকর ও উদ্দেশ্য প্রনোদিত পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন| বিএনপি’র স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মামুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম বাদল দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও শমসের আলী ফুলবাড়ীয়া পৌর বিএনপি’র আহ্বায়ক এবং শুভানুধ্যায়ীরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সত্যতা যাচাই করে তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেছেন|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin