শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

জাকির হোসেন, কেশবপুর (যশোর):
প্রবাসে থাকতেই মাল্টা চাষের প্রতি আগ্রহ জন্মে তাঁর। বিদেশের মাটিতে মাল্টার বাগান দেখে মনে প্রশ্ন জাগে, বাংলাদেশের মাটিতেও কি এমন বাগান গড়ে তোলা সম্ভব? সেই কৌতূহল থেকেই ইউটিউবে খোঁজখবর নেওয়া শুরু। জানতে পারেন, দেশের বিভিন্ন এলাকায় মাল্টা চাষ হচ্ছে। এরপর শখের বশে শুরু করেন মাল্টা চাষের উদ্যোগ। সেই শখই একসময় পরিণত হয়েছে সফলতায়। বর্তমানে ছোট-বড় চারটি বাগানে মাল্টার পাশাপাশি কমলা, বেদানা ও পেয়ারা চাষ করছেন তিনি।
উদ্যোক্তা জানান, দুবাইয়ে পাঁচ বছর প্রবাসজীবন কাটানোর পর ছুটিতে দেশে এসে চুয়াডাঙ্গা জেলা থেকে ১৮০টি মাল্টার চারা সংগ্রহ করেন। তখন তাঁর জমিতে ধান চাষ করা হচ্ছিল। মাল্টার চারা রোপণের উপযুক্ত সময় হওয়ায় ধানখেতের মধ্যেই চারাগুলো রোপণ করেন। কিন্তু চার মাস পরই ছুটি শেষ হওয়ায় তাঁকে আবার বিদেশে ফিরে যেতে হয়। তখন পরিবারের সদস্যরা চারাগুলোর পরিচর্যা করতে থাকেন।
প্রায় দুই বছর পর দেশে ফিরে দেখেন, চারাগুলো বেশ বড় ও সতেজ হয়ে উঠেছে। সেগুলো দেখে তাঁর মনে আরও বড় পরিসরে মাল্টার বাগান গড়ে তোলার স্বপ্ন জাগে। এমন একটি বাগান করার ইচ্ছা তৈরি হয়, যা দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবেন।
সেই স্বপ্ন থেকেই প্রথমে ৫২ শতক জমিতে বারি-১ জাতের মাল্টা চাষ শুরু করেন। চাষে ভালো ফল ও লাভের সম্ভাবনা দেখে ধীরে ধীরে বাগানের পরিধি বাড়ান। বর্তমানে প্রায় ১৮০ শতক জমিতে তাঁর ছোট-বড় চারটি বাগান রয়েছে। এসব বাগানে মাল্টার পাশাপাশি কমলা, বেদানা ও পেয়ারা চাষ হচ্ছে।
বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বিদেশি ফল আমদানি হলে স্থানীয় মাল্টার বাজারদরে কিছুটা প্রভাব পড়ে। তবে দেশের উৎপাদিত মাল্টার স্বাদ ও চাহিদা ভালো। মৌসুমের শুরুতে অনেক চাষি ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে মাল্টা বিক্রি করতে পারেন। কয়েক দিন আগেও তিনি প্রতি কেজি মাল্টা ৭৫ টাকা দরে বিক্রি করেছেন। দেশের বিভিন্ন স্থানে তাঁর বাগানের মাল্টা সরবরাহ করা হয়।
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, শুরুতেই বড় বিনিয়োগের প্রয়োজন নেই। শিক্ষার্থী ও বেকার তরুণেরা লেখাপড়া বা অন্য কাজের পাশাপাশি ৫ থেকে ১০ শতক জমিতে অল্প পরিসরে মাল্টা চাষ শুরু করতে পারেন। এতে খরচও তুলনামূলক কম হবে। ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাগানের পরিধি বাড়ানো সম্ভব। নিজের খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করা যাবে।
উদ্যোক্তার বাবা নুর আলী সানা বলেন, ছেলে পাঁচ বছর পর দুবাই থেকে ছুটিতে বাড়িতে এসে তাঁদের ধান চাষের জমিতে মাল্টার চারা রোপণ করে। চারা রোপণের চার মাস পরই সে আবার বিদেশে চলে যায়। এরপর থেকে তিনি নিজেই চারাগুলোর পরিচর্যা করতে থাকেন। ধীরে ধীরে চারাগুলো বড় হয়ে ওঠে এবং একসময় সেগুলো একটি সুন্দর মাল্টার বাগানে পরিণত হয়।
প্রবাসের মাটিতে জন্ম নেওয়া ছোট্ট একটি স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে। তাঁর এই উদ্যোগ শুধু নিজের কর্মসংস্থানের পথ তৈরি করেনি, বরং স্থানীয় তরুণদের জন্যও হয়ে উঠেছে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin