
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চর্চা ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সিসিবিভিও (CCBVO)। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ‘নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা করা হয়। এতে নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রক্ষাগোলা সমন্বয় কমিটি ও কালচারাল একাডেমীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক কাঞ্চন শিং উরাওঁ। সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার।মানচিত্র দেখুন
এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি মো. ফজলুল করিম বাবলু, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম প্রমূখ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী ।।