রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সাংবাদিকদের মিলনমেলায় মুখর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২২৮ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সৌহার্দ্যকে আরও গভীর করতে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আজ রবিবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সলঙ্গা থানা এলাকার সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগীতার ওপর গুরুত্বারোপ করেন।
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা)এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো)এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা ও দৈনিক দোলনচাঁপা), সহ-সভাপতি আনিছুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),অর্থ সম্পাদক সোহেল রানা পারভেজ (দৈনিক তৃতীয় মাত্রা ও গ্রামীণ খবর),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক চাঁদনী বাজার),দপ্তর সম্পাদক ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),কার্যকরী সদস্য লিখন আহমেদ (দৈনিক জনকণ্ঠ ও বি নিউজ ২৪),এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরণ (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) এবং সুলতান মাহমুদ (রাজধানী টিভি ও দৈনিক ভোরের বাংলা)সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও আনন্দঘন আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সদস্য ও শিক্ষক আব্দুর রহিম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে তাড়াশ উপজেলা মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়ে পদক অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin