
জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পবিত্র ঈদুল আজহার আনন্দ ও সৌহার্দ্যকে আরও গভীর করতে "সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি"র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। আজ রবিবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সলঙ্গা থানা এলাকার সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগীতার ওপর গুরুত্বারোপ করেন।
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা)এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার ও চলনবিলের আলো)এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা ও দৈনিক দোলনচাঁপা), সহ-সভাপতি আনিছুর রহমান (দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন),সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ),অর্থ সম্পাদক সোহেল রানা পারভেজ (দৈনিক তৃতীয় মাত্রা ও গ্রামীণ খবর),মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ ও দৈনিক চাঁদনী বাজার),দপ্তর সম্পাদক ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম),কার্যকরী সদস্য লিখন আহমেদ (দৈনিক জনকণ্ঠ ও বি নিউজ ২৪),এম.কারিকুল ইসলাম সুমন (দৈনিক মানবজমিন ও দৈনিক যমুনা প্রবাহ),সোহেল রানা (দৈনিক নয়া দিগন্ত ও স্বদেশের খবর),সদস্য আখতার হোসেন হিরণ (দৈনিক মুক্ত খবর ও দৈনিক শ্যামল বাংলা),আব্দুর রহিম (দৈনিক কলম সৈনিক) এবং সুলতান মাহমুদ (রাজধানী টিভি ও দৈনিক ভোরের বাংলা)সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও আনন্দঘন আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র সদস্য ও শিক্ষক আব্দুর রহিম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে তাড়াশ উপজেলা মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়ে পদক অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।