বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমা/বেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৮১ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মে) সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।

এ সময় আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, চারঘাট উপজেলার বিশেষ উপদেষ্টা অধ্যাপক আয়ুব আলী।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি, রিক্সা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি ইমারত নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin