
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মে) সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলার আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট চৌ-রাস্তার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
এ সময় আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, চারঘাট উপজেলার বিশেষ উপদেষ্টা অধ্যাপক আয়ুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি, রিক্সা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি ইমারত নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।