শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

‎সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চু/রি মামলার রহস্য উদ/ঘাটন আটক-৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :

‎সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটনসহ  ৫জনকে আটক করেছে সদর থানা পুলিশ।জানা যায় গত ১২ মার্চ ২০২৬ ইং তারিখে রেমিটেন্স যোদ্ধা লন্ডন প্রবাসী বাড়িতে আসলে উক্ত চোরেরা সুযোগ বুঝে পূর্ব পরিকল্পনা মতে লন্ডন প্রবাসীর বাড়ি হতে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ, বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায় চুরেরা।
‎বিষয়টি আমলে নিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার  এসআই জহির উদ্দিন কে তদন্তের ভার অর্পণ করেন  থানার ওসি রতন শেখ পিপিএম।
‎পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টায় উক্ত মামলার মূল আসামি জাবেদকে গ্রেফতার করা হয়। আসামি জাবেদের স্বীকারোক্তি মতে অপর আসামি বিষ্ণু বণিক  (স্বর্ণ ব্যবসায়ী) ও ময়না এবং তার স্ত্রী  কে গ্রেফতার করা হয়। আসামিরা হলো ১.। মোঃ ময়না মিয়া (৩২), পিতা-কবির আহমদ, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার) বাসিন্দা।
‎ ২। বাচ্চু মিয়া (৪৮), পিতা-তাজ উল্লা তার বাড়ি শহরের নতুন হাছননগর,  ৩।  বিষ্ণু বণিক (৬৩), পিতা-স্বর্গীয় রাজেন্দ্র বণিক, মাতা-সাধনা বণিক, সে রায়পাড়া এলাকার বাসিন্দা, ৪। জাবেদ হোসেন (৩৪), পিতা-জাহের আলী, সে পূর্ব তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা , ৫।  লিজা বেগম (২৬), স্বামী-ময়না মিয়া, সে উত্তর আরফিননগর (পশ্চিম বাজার),এলাকার বাসিন্দা। চুরেরা সবাই পৌর শহরের বাসিন্দা। এই অভিযানে মাঠে থেকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখ পিপিএম। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin