বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

‎তরুণ নে/তৃত্বে পরিবর্তনের আশা: ৯ নং ওয়ার্ডে আলোচনায় সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ মিন্টু খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩৬ Time View

‎
দয়াল ডিসি রায়।। ‎দিনাজপুর সংবাদদাতা:
‎দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টু খান।
‎
‎তরুণ ও উদ্যমী এই ছেলে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা স্থানীয়দের মাঝে তাকে একটি পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত করেছে।
‎
‎এলাকাবাসীর সাথে নিয়মিত মতবিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন। অনেকেই মনে করছেন, একজন তরুণ ও কর্মঠ প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে ৯ নং ওয়ার্ডের উন্নয়নে নতুন গতি আসতে পারে।
‎মোহাম্মদ মিন্টু খান বলেন,
‎“আমি একজন তরুণ হিসেবে সব সময় চাই আমার এলাকার মানুষের পাশে থাকতে। এলাকাবাসী যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ৯ নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, সততা, পরিশ্রম ও তরুণ নেতৃত্বের শক্তি দিয়ে মোহাম্মদ মিন্টু খান আগামী দিনে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin