শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
বকুল ভুঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের ঢাকা জেলা সভাপতি নি-র্বাচিত লো-ডশেডিং,গ্যাস-তেল সং-কটে বিপ-র্যস্ত জনজীবন: কৃষক থেকে শিক্ষার্থী — সমাধান চায় সবাই সুজানগরে মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্র/শ্নবিদ্ধ ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহ/ত ১ খাদেমুল ইসলাম খাদেম-এর ছোট বোনের মৃত্যুতে বগুড়া জেলা যুবদলের শো/কবার্তা ধামইরহাটে মা/দক বি/রোধী ঝটিকা অভি/যানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চো/লাইমদ মুন্সীগঞ্জ শিলই ইউনিয়ন মা/দক নির্মুল কমিটি সভাপতি জাকির, সাধারণ সম্পাদক শামীম ওসমান বাকেরগঞ্জে নি-ম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার কাজ করার অ-ভিযোগ কৃষকদের মাঝে হাইব্রিডে বি/প্লব এনেছে হীরা ধান শ/তকে ১ মনের বেশি ফলন

তারাগঞ্জে ইউএনও মোনাব্বর হোসেনের নেতৃত্বে ও বিডি ক্লিনের সহযোগিতায় ডেঙ্গু বি/রোধী পরিচ্ছন্নতা অ/ভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সক্রিয় সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের নেতৃত্বে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি পরবর্তী সময় ইউএনও মোনাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে—এই স্লোগানকে সামনে রেখে আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে।”
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এবং তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ । এছাড়াও বিডি ক্লিনের তারাগঞ্জ শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালীন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান। ইউএনও মোনাব্বর হোসেন আরও জানান, এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে যাতে উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হয়।
উপস্থিত কর্মকর্তারা সাধারণ জনগণকে সচেতন করে বলেন, শুধু প্রশাসন বা সংগঠনের একার পক্ষে সম্ভব নয়, বরং নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin