বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার

যে বক্তব্য বিরোধী দল দেওয়ার কথা প্রধানমন্ত্রী সে বক্তব্য সংসদে দিয়েছেন – পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন।
তিনি শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল, অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি এবং ব্লাড প্রেসার (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিল সেদিনের বক্তব্যের জন্য। এটাই হচ্ছে বিএনপি এটাই তারেক রহমানের সরকার।
এসময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন সরকারের অনুদান প্রদানে কোন দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেওয়ার নির্দেশ দেন ।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন , পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান , জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

পরে প্রতিমন্ত্রী দোয়া মাহফিল উপলক্ষে দুস্থ মহিলাদের হাতে সেলাই মেশিন , ছাত্রীদের হাতে বাইসাইকেল , কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের বিপি মেশিন এবং অসহায় গরীব মহিলাদের হাতে শাড়ি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin