শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

পুঠিয়ায় গভীর রাতে ভ্রাম্যমান অ-ভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে
ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল)রক্ষায় মাটি খেকো সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১২মার্চ) গভীর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ অভিযান পরিচালনা করেন।এদিন রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বড় সেনবাগ এলাকায় ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার সঙ্গে যুক্ত একটি এস্কেভেটর (ভেকু) মেশিন যান্ত্রিকভাবে অকেজো এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। অনুমতি ব্যতীত শ্রেণী পরিবর্তন করার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন,
মাটি কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin