শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গোদাগাড়ীতে পৌঁচেছে ত্রানের খে/জুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৯ Time View

​রাজশাহীথেকে মোঃ হায়দার আলীঃ ​পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর ও অন্যান্য মানবিক সহায়তা সামগ্রী এসে পৌঁচেছে। ইতোমধ্যে উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী ও মালামাল খালাস করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করার জোর প্রস্তুতি চলছে।

​এদিকে, ত্রাণ পৌঁছানোর খবরের পাশাপাশি বর্তমানে গোদাগাড়ীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক নতুন সমীকরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে, দীর্ঘদিনের প্রচলিত ও গতানুগতিক ধারার বাইরে এসে স্থানীয় প্রশাসনে এবং মানবিক সেবা কার্যক্রমে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য।

​সচেতন মহল বলছেন “ত্রাণ বিতরণ যেন কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা না হয়। দল-মত নির্বিশেষে এই কার্যক্রমে সবার অংশগ্রহণ থাকলে তা গোদাগাড়ীর মানুষের জন্য এক মাইলফলক হয়ে থাকবে।

​প্রশাসন সূত্রে জানা গেছে, স্বচ্ছতা নিশ্চিত করতে বিতরণের পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। খুব শীঘ্রই নির্দিষ্ট সূচি অনুযায়ী বিতরণ কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

​মোঃ হায়দার আলী
রাজশাহী।

*

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin