শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে এসপির অ-ভ্যর্থনা ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে রুফটপ সোলার বাস্তবায়নে আ-লোচনা সভা

হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আহ্বায়ক ও দল মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুলাই যোদ্ধা আবু রায়হানের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

শুক্রবার (২৭নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এডভোকেট এটিএম মাহবুব উল আলম লেখেন, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১০ নম্বর ধুরাইল ইউনিয়নের পাইয়াঝুড়ি গ্রামে অবস্থিত আবু রায়হান এর বাসায় আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় বাড়ির একটি অংশ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তাঁর বড় ভাই এনামুল হক উজ্জ্বল আহত হয়েছেন। পরে শুক্রবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এড মাহবুব উল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে একের পর এক হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে দেশে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ দ্বারা বিতাড়িত হওয়ার পরও তাদের এই অপতৎপরতা থামেনি।

তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করে বা তদন্তের নামে সময়ক্ষেপণ করে দায় এড়ানো যাবে না। প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ ধরে দ্রুত হামলাকারীদের শনাক্ত করতে হবে। পরিকল্পনাকারী, অর্থদাতা ও নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি আবু রায়হান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে আর এ ধরনের হামলা ঠেকাতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ারও আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin