শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

সামাজিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়ে চট্টগ্রামের ডিসি হিলের ব্যায়ামভিত্তিক সংগঠন ‘উজ্জীবন’-এর উদ্যোগে ঈদ, বিজয়া ও প্রবারণা পুনর্মিলনী-২০২৬ এবং বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও সমাজহিতৈষী মিল্টন ঘোষের সভাপতিত্বে ও

যুগ্ম সম্পাদক শ্রীবাস চন্দ্র দাসের পরিচালনায়

অনুষ্ঠিত হয়।

 গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর এনায়েত বাজারে অবস্থিত ‘হোটেল টাওয়ার ইন’-এর কৃষ্ণচূড়া হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হিন্দু বিবাহ রেজিস্ট্রার কার্যালয়ের সম্মানিত উপদেষ্টা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা শেখর দাশ গুপ্ত।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক  মাকসুদ আলম আলমদার। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধীর পাল, সহ সাধারণ সম্পাদক  রনধীর নাথ,সাংগঠনিক সম্পাদক মাদল কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক কাজল দেব,সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ খালেদ বিন মোস্তফা,  উপদেষ্টামণ্ডলীর সদস্য নৃপেন্দু দত্ত, অরুন দেবনাথ ও হাজী শাহাজাহান আলী,হাজী রফিক আহমেদ, হারাধন বনিক,নিতাই দে,জহর  লাল দও,স্বপন দাস গুপ্ত,হাজী জামাল উদ্দীন প্রমুখ। বক্তারা বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এ ধরনের মিলনমেলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সংগঠনের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিশিষ্ট সংগীতশিল্পী শুভ্র দত্ত ও স্বনামধন্য শিল্পী নিশিতা লিপির পরিবেশিত গানের মধ্য দিয়ে আনন্দঘন ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin