রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সাভারে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সন্ত্রা-সী কর্মকাণ্ড বৃদ্ধি, তৈরি হচ্ছে দেশীয় অ-স্ত্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০৬ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে কিশোরদের দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন জায়গায় গোপনে চাকু, দা, চাপাতিসহ নানা ধরনের দেশীয় অস্ত্র তৈরি করছে। এসব অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মতো ঘটনা ঘটাচ্ছে।
স্থানীয়দের দাবি, বিশেষ করে রাতে বিভিন্ন অলিগলি ও নির্জন স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যদের জটলা দেখা যায়। অনেক সময় তারা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
একাধিক অভিভাবক জানান, এলাকার কিছু কিশোর মাদকাসক্ত হয়ে এসব গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে। ফলে অল্প বয়সেই তারা অপরাধ জগতে প্রবেশ করছে, যা সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
তাদের মতে, সময়মতো কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin