
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ৬ টি ইউনিয়নে এসব খেজুর আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসা, এতিমখানা ও মসজিদের প্রধানদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রধানগন।
খেজুর গ্রহণ করতে এসে উপকারভোগীরা সৌদি আরব সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।