বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

এই প্রথম মোংলা নদীতে ২৪ ঘন্টা ২টি ফেরি চলাচল শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১০ Time View

মোংলা প্রতিনিধি।।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা বন্দর ও ইপিজেডের শ্রমিক এবং রোগী সাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের দুর্ভোগ কমাতে শুক্রবার থেকে মোংলা নদীতে ২৪ ঘন্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এর আগে জোয়ার-ভাটার উপর নির্ভর করে ১টি ফেরি চলাচল করতো। তাতে দুর্ভোগের সীমা ছিলনা মানুষের। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আরো একটি ফেরি সংযোজন করা হলো। এছাড়া ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী আরো একটি অঙ্গিকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান খাল ঠাকুরানী খালটি উদ্ধার করা। ইতিমধ্যে তার কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা পরিস্কার শেষ হয়েছে, এখন খালের জায়গা পরিমাপের কাজ চলছে। এরপর খালটি খনন করবে পানি উন্নয়ন বোর্ড। যার ফলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়া আংশকা কমবে ডেঙ্গু ও চিকনগুনিয়ার।

শুক্রবার সকালে মোংলা নদীতে ফেরি চলাচল কার্যক্রম ও ঠাকুরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তম আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেফ হাওলাদার, সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin