শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

অ/পরাধীদের চোখের ঘুম হারাম করেছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৪৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে তিনি ইতোমধ্যেই আশুলিয়াবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।

আশুলিয়া থানায় আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে তাঁর আন্তরিক ও মানবিক আচরণ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। যেকোনো সমস্যা বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে আশুলিয়া থানা এলাকায় মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে। ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, জনসেবামুখী মনোভাব, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কারণে ওসি তরিকুল ইসলাম আশুলিয়া থানাকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে সক্ষম হয়েছেন। জনকল্যাণে তাঁর এই ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকুক-এমন প্রত্যাশা আশুলিয়াবাসীর। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin