শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে মা/দকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কা/রাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৬২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবিকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্প্রতি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) গোলায় গুড়িপাড়া এলাকায় এই মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অভিযান চলাকালে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলামসহ গোদাগাড়ী থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোদাগাড়ী উপজেলার আজিমুদ্দিনের পুত্র কাজিম উদ্দিন (৪৫), মৃত সোহজুদ্দীনের পুত্র এমদাদুল হক (৪০), মুলকি এলাকার শফিকুলের পুত্র শামীম (২১) এবং শাহীনুল আলীর পুত্র শাহাদত ওরফে শাওন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় কাজিম উদ্দিন ও শাহাদতকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এমদাদুল হক ও শামীমকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়, যা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।
সাজা পরোয়ানা জারির পর আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত ৪ জনকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের হেফাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী জিরো টলারেন্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin