মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪ Time View

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন সমিতির সুফলভোগী সদস্যরা অংশগ্রহণ করছেন। চার দিনব্যাপী এই কর্মশালায় আধুনিক পদ্ধতিতে শাক-সবজি চাষ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম এবং দোয়ারাবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষিবিদ আশরাফুল ইসলাম। এছাড়া বিভিন্ন সমিতির প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমিতির সদস্যদের ও স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও লাভজনক শাক-সবজি উৎপাদনে উৎসাহিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin