রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২ Time View

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

সরকারি স্বরূপকাঠি কলেজ এবং সরকারি বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অবসরপ্রাপ্ত), বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইন-এর স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) বিকাল ৫.৩০ মিনিটে সময় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা উল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক, এভার গ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাবেক সভাপতি, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ; ড. রাহাত হোসাইন ফয়সাল, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, আইসিটি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়; এ.এফ.এম. জালাল আহমেদ, সাবেক অধ্যক্ষ, আগরপুর ডিগ্রি কলেজ ও সাবেক সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাবুগঞ্জ; আ.ন.ম. আঃ হালিম, অধ্যক্ষ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এবং মোঃ শাহে আলম, সভাপতি, বাবুগঞ্জ টিচার্স ক্লাব ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা প্রফেসর মোকতার হোসাইনের বর্ণাঢ্য শিক্ষাজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান, সততা, আদর্শ ও সমাজ উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করবেন। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির আয়োজন করেছে বাবুগঞ্জ টিচার্স ক্লাব এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাবুগঞ্জ, বরিশাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin