রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে ডা. শফিকুর রহমানের ‘বিপ্ল/বের প্রস্তুতি’ আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩২ Time View

খুলনা থেকে শেখ তৈয়ব।।
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিমুক্ত করতে নতুন এক পরিবর্তনের জন্য জনগণকে প্রস্তুত হতে হবে।
শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দান-এ গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে আয়োজিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আর একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন?” তিনি বলেন, এ পরিবর্তন কোনো দল, গোষ্ঠী বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই হতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের এই আন্দোলন হবে শোষণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এ লক্ষ্যে দেশের যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য দেন ড. অলি আহমদ, মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, মুস্তাফিজুর রহমান ইরান, সাখাওয়াত হোসাইন এবং রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
সমাবেশে নেতারা দেশের রাজনৈতিক সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin