রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছায় ব/জ্রপাতে ৩ টি গরুর মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও তীব্র বজ্রপাতে বৃহস্পতিবার বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে তিনটি গরুর করুণ মৃত্যু হয়েছে। এতে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এলাকার দুই প্রান্তিক খামারি।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় হরিণখোলা গ্রামের দুই বাসিন্দা ননি কবিরাজ এবং শিব সরদার-এর তিনটি গরু মাঠের পাশে খোলা জায়গায় বাঁধা ছিল। আচমকা একটি তীব্র বজ্রপাত সরাসরি গরুগুলোর ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়।​ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, মৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য বেশ চড়া। হঠাৎ এই আকস্মিক দুর্যোগে গরুগুলো হারিয়ে তারা এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।​এলাকাবাসী জানান, দুপুরের পর ঝড়-বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে গবাদিপশু গুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে ভিড় করেন। আকস্মিক এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারিরা।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin