রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বরিশালে জনগুরুত্বপূর্ণ ব্রিজের বেহা/লদশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পরেছেন এলাকাবাসী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি ব্যবহার করছেন কয়েকশ’ মানুষ। বিষয়টি দেখার যেন কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দুই গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন সহস্রাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।

ভূক্তভোগি হারুন অর রশিদ বলেন, দীর্ঘদিন থেকে ব্রিজটির সংস্কার বা পুননির্মাণের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্য দিয়েই তাদের ঝুঁকিপূর্ণ ব্রিজ পারাপার হতে হচ্ছে। তিনি আরও জানানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, ব্রিজটির জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুননির্মান করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin