শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :-
জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে এসপির অ-ভ্যর্থনা ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনু/ষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৩১ Time View

কে এম সোহেব জুয়েল ঃবরিশালের গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক  প্রতিযোগিতার ২য় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী শিশু একাডেমী’র  প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় বাবু মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা গৌরনদী  শিশু একাডেমির উদ্যোগে ১৯ জুন শুক্রবার সকালে গৌরনদী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। 

গৌরনদী শিশু একাডেমীর পরিচালক বাবুল সোমের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিন মোল্লা, মানবাধিকার কর্মি ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন,সাংস্কৃতিক  ব্যক্তিত্ব সাংবাদিক পলাশ তালুকদার,বিচারক ও মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক জিন্নাত জাহান খান, বিচারক ডলি বনিক প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব  রাজারাম সাহা। অনুষ্ঠানে শিশু একাডেমির শিক্ষার্থী শিল্পী নাট্যকার সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২য় রাউন্ড রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা ৬ টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজকরা জানান আগামী শুক্রবার ৩য় রাউন্ডে নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin