রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

সলঙ্গায় সামাজিক অ/পরাধ রোধে জনসচেতনতায় উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে মাদক,বাল্যবিবাহ,ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে ৩নং ধুবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
উঠান বৈঠকে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল,বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন,একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে,মাদক বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।এ ছাড়াও উপস্থিত ছিলেন, ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সলঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন। ওসি আছলাম বলেন,সকলের সহযোগীতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজ থেকে মাদক নির্মুল,ইভটিজিং ও বিভিন্ন অপরাধ নির্মূল করতে।তিনি বলেন,প্রয়োজনে সলঙ্গা ছাড়বো-তবুও মাদক কারবারীদের সাথে আপোস নয়।   বক্তারা বলেন,সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে হবে।সভায় উপস্থিত সবাই একটি সচেতন,মানবিক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin