রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পীরগঞ্জে ব্যবসায়ীকে অ/পহরণ-মা/রধর, চাঁ/দা দাবি ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং জোরপূর্বক ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার থুমনিয়া সাহাপাড়া এলাকার ভুরভুসি বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী মফিজ উদ্দিনের ছেলে সবুজ আলীর কাছে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৯ জুন তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিস্থিতির কারণে তিনি এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে সবুজ আলী বাড়িতে ফিরে আসেন। তবে অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুন সন্ধ্যায় শাহিন আলম ও রবিউল ইসলামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয় এবং মৃত্যুর ভয় দেখিয়ে একটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী সবুজ আলীর দাবি, তাকে লিবন, সাইফুল ও কামরুজ্জামানের বিরুদ্ধে এক লাখ টাকা লেনদেন সংক্রান্ত বক্তব্য দিতে বাধ্য করা হয়। এ সময় পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে একই এলাকার বাসিন্দা সাদেকুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি ভাবনাগঞ্জ বাজারে একটি পুরোনো অটো চার্জার কিনতে যাচ্ছিলাম। পথে শাহিনের নেতৃত্বে রবিউল ও তার সহযোগীরা আমাকে আটক করে। তারা আমার পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। টাকা ফেরত চাইলে তারা বলে, আমি নাকি মাদক কিনতে যাচ্ছিলাম। পরে তারা আমাকে হুমকি দেয় যে, এ বিষয়ে কাউকে বললে বা টাকা চাইতে গেলে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে। আমি একজন গরিব মানুষ। আমার কষ্টার্জিত শেষ সম্বলটুকু তারা কেড়ে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
তবে এ বিষয়ে অভিযুক্ত শাহিন আলম, রবিউল ইসলামসহ সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin