রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গৌরনদীতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ । উপস্তিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোঃ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল, আবুস সালেক মামুন, রাজা রাম সাহা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিযোগীতায় পালরদী স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ রানার আপা বিজয়ী হন। সেরা বিতর্কিক নির্বাচিত জাইমা রহমান।
ছবিসহ
গৌরনদীতে পিআইবির তিনদিন ব্যাপী সাংবাদিক
প্রশিক্ষনের সমাপন অনুষ্ঠান

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের দক্ষতা ও মান উন্নয়ের লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক হানিফ সরদার, যুগ্ম সম্পাদক আমিনা আকতার সোমা। শেষে ৩৫ জন প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin